আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: গতকাল মঙ্গলবার (১৩শে জুলাই) বিকেলে জর্ডানের পেশা বিষয়ক অধিদপ্তরের সম্মুখ হতে গাজা অভিমূখী ত্রাণবাহী কাফেল ‘আনসার ১’কে জর্ডানবাসীরা বিদায় জানিয়েছে। এ কাফেলা আজ (দক্ষিণ জর্ডানের) উকবাহ বন্দর হতে মিসরের ‘নওবি’ বন্দরের উদ্দেশ্যে রওনা হবে বলে জানা গেছে এবং সেখান হতে গাজা অবরোধকে ভাঙ্গার উদ্দেশ্যে গাজা বন্দরের দিকে অগ্রসর হবে। এ কাফেলায় জর্ডানের ১৫০ জন জাতীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। যাদের মধ্যে জিবহাতু আমালিল ইসলামী’র মহাসচিব হামযা মানসুর, ইখওয়ানুল মুসলিমীনে’র প্রাক্তন নেতা ‘সালেম ফাল্লাহাত’ ও জর্ডানের প্রাক্তন সংসদ সদস্য ‘উযযাম হুনাইদী’ উল্লেখযোগ্য। ‘আনসার ১’ কাফেলার মূল দায়িত্বে রয়েছেন জর্ডানের পশু চিকিৎসক সমিতির প্রধান আব্দুল ফাততাহ কিলানী। এ কাফেলাটি ইসরাইলের নৃশংস হামলা ও বিভিন্ন অপরাধকর্মের বিরুদ্ধে গাজা অধিবাসীদের প্রতিরোধের সমর্থন স্বরূপ। এ কাফেলা’র প্রধান আব্দুল ফাততাহ কিলানী জর্ডানের রাজধানী আম্মান ত্যাগের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন: ‘আনসার ১’ ক্যারাভানটিতে জর্ডানের ১৫০ জন রাজনৈতিক ও জাতীয় ব্যক্তিত্ব রয়েছেন। এ কাফেলা ২০টি ট্রাকে চিকিৎসাসেবার বিভিন্ন সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে গাজা অভিমূখে রওনা হচ্ছে। আর গাজার অবরুদ্ধ ও আন্দোলনরতদের জন্য এটি আমাদের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস। তিনি গাজা অবরোধ ভাঙ্গার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আরব ও মুসলিম বিশ্বকে জাগ্রত হওয়ার প্রতি আহ্বান জানান। জর্ডানের পেশা বিষয়ক সমিতিসমূহ এ দেশের সরকারে সবচেয়ে বড় বিরোধী হিসেবে বিবেচিত। তারা সর্বদাই জায়নবাদ বিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সচেষ্ট এবং তারা এ অবধি জর্ডান ও জায়নবাদী ইসরাইলের মাঝে বিদ্যমান সন্ধি চুক্তি বাতিল করা এবং তাদের সাথে সম্পর্কোচ্ছেদ করার দাবী জানিয়ে এসেছে। এ সমিতি ইতিপূর্বে গাজা অবরোধ ভঙ্গ করার জন্য ‘শারিয়ানুল হায়াত’ ও ‘আযাদী’ ত্রাণবাহী নৌ বহরে অংশগ্রহণ করেছিল।#
১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 195590
এ কাফেলাতে জর্ডানের একশত পঞ্চাশ জন জাতীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। যাদের মধ্যে জিবহাতু আমালিল ইসলামী’র মহাসচিব হামযা মানসুর, ইখওয়ানুল মুসলিমীনে’র প্রাক্তন নেতা ‘সালেম ফাল্লাহাত’ ও জর্ডানের প্রাক্তন সংসদ সদস্য ‘উযযাম হুনাইদী’ উল্লেখযোগ্য।